logo
Advertisement

ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ,ফরিদপুর
ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যু
ছবি : ফেসবুক থেকে নেওয়া

ফরিদপুরের ভাঙ্গায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতুল ও রাজু মোটরসাইকেলে ভাঙ্গা গোলচত্বর এলাকা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে একে একে দুজনেরই মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুই যুবকের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে আনা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।