logo

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
ছবি: সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

বুধবার (২০ মে) সকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।