logo

জমকালো আয়োজনে চাঁদপুরে এশিয়া পোস্টের উদ্বোধন

জমকালো আয়োজনে চাঁদপুরে এশিয়া পোস্টের উদ্বোধন
এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে কেক কাটেন অতিথিরা। ছবি: এশিয়া পোস্ট

চাঁদপুরে নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে জমকালো আয়োজনে আধুনিক গণমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে চাঁদপুরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনে এ অনুষ্ঠান হয়।

এশিয়া পোস্টের চাঁদপুর জেলা প্রতিনিধি আল-আমিন ভূঁইয়া ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. আক্তার হোসেনের যৌথ সঞ্চালনায় এবং দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কবি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল। বিশেষ অতিথি ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম, চাঁদপুরের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং ওসি মো. হাফিজুর রহমান মানিক।

আরও উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর সংবাদের প্রতিনিধি আমির খসরু, দৈনিক আমার দেশের প্রতিনিধি গোলাম সারওয়ার সেলিম, দৈনিক চাঁদপুর সময়ের প্রতিনিধি মুজাহিদুল ইসলাম কিরন, দৈনিক চাঁদপুর দিগন্তের প্রতিনিধি গোলাম নবী খোকন, সাংবাদিক ও কবি নূর মোহাম্মদ, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মাহফুজ মল্লিক, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রতিনিধি রেদওয়ান আহমেদ জাকির, দৈনিক জবাবদিহির প্রতিনিধি সফিকুল ইসলাম রানা, দৈনিক একাত্তর কন্ঠের প্রতিনিধি ইসমাইল খান টিটু, দৈনিক খবরের প্রতিনিধি সমির ভট্টাচার্য বলু, সাংবাদিক সাইয়েদুল আরেফিন শ্যামল, প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া, প্রভাষক বদিউল আলম বাবু, বদরুন নাহার লরিন, তাহমিনা হক, মো রিয়াজ, শিক্ষক শামীম ভূঁইয়া, দৈনিক ইলশেপাড়ের প্রতিনিধি সফিকুল ইসলাম রিংকু, দৈনিক কালবেলার প্রতিনিধি মমিনুল ইসলাম, সাপ্তাহিক ধনাগোদা বার্তার সম্পাদক আশরাফুল জাহান শাওলিন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সুমন আহমেদ, দৈনিক প্রিয় চাঁদপুরের প্রতিনিধি সাইফুর রহমান সবুজ, সাংবাদিক লিয়াকত, দৈনিক আদি বাংলার প্রতিনিধি দিপু সরকার, দৈনিক দেশ রুপান্তরের প্রতিনিধি মো. নাজমুল, দৈনিক চাঁদপুর জমিনের প্রতিনিধি ফয়সাল খন্দকার, দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিনিধি মো. মিজানুর রহমানসহ সাংবাদিক, শিক্ষক ও সুধীজনরা।

বক্তারা বলেন, এশিয়া পোস্ট একটি নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে দেশসেরা একটি গণমাধ্যম হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে। এশিয়া পোস্ট ভালো করুক, এটাই আমাদের প্রত্যাশা।

আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন। বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।