১০ দেশে প্রবাসীদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী নুর

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
১০ দেশে প্রবাসীদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী নুর
টিটিসি পরিদর্শনের পর কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি : এশিয়া পোস্ট

বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার ১০টি দেশে প্রাতিষ্ঠানিক আইনি সহায়তা কার্যক্রম চালু করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (৫ জুলাই) বিকেলে বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

নুরুল হক নুর বলেন, একসময় বিদেশে নির্যাতনের শিকার হলে বাংলাদেশি প্রবাসীরা সহজে আইনি প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে ফলপ্রসূ দ্বিপক্ষীয় চুক্তির কারণে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি সহায়তার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে ১০টি দেশে বাংলাদেশি কর্মীদের জন্য প্রাতিষ্ঠানিক আইনি সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে আরও অন্যান্য দেশেও সম্প্রসারণ করা হবে। অতীতের তুলনায় এখন বিদেশে নারী কর্মীদের ওপর নির্যাতন অনেক কমে এসেছে।

টিটিসি পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্থানীয় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় :বরিশাল