logo

ভোলায় জামায়া‌ত-‌বিএন‌‌পি সংঘর্ষ, আহত ৪

ভোলায় জামায়া‌ত-‌বিএন‌‌পি সংঘর্ষ, আহত ৪

ভোলার মনপুরায় নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র ক‌রে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪ নেতাকর্মী আহত হ‌য়ে‌ছেন। পরে ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকা‌লে মনপুরা উপ‌জেলার উত্তর সাকু‌চিয়া ইউনিয়‌নের মাস্টার হাটের আলম কলোনি এলাকায় এ ঘটনা ঘ‌টে। 

স্থানীয়রা জানান, সকা‌লের দি‌কে স্থানীয় বিএন‌পির কর্মীরা ওই এলাকায় ধা‌নের শী‌ষ প্রতী‌কের প্রচারণা কর‌ছি‌লেন। ওই সময় জামায়া‌তের ‌নেতাকর্মীরাও একই স্থানে প্রচারণায় আসেন। এতে উভয় প‌ক্ষের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষে জড়ান। এই সংঘর্ষের ঘটনায় বিএন‌পি ও জামায়া‌তের অন্তত ৪ নেতাকর্মী আহত হন। এদের মধ্যে বিএন‌পির গ‌ণি মা‌ঝি ও জামায়া‌তের ইদ্দিস মা‌ঝি মনপুরা হাসপাতা‌লে চিকিৎসা নি‌য়ে‌ছেন ব‌লে জানা গে‌ছে। 

অভিযোগ ভিত্তিহীন দাবি ক‌রে ওয়ার্ড জামায়া‌তের সেক্রেটারি মো. শরীফ জানান, আমরা ওই স্থা‌নে প্রচারণায় গে‌লে গ‌ণি মিয়া উদ্দেশ্যমূলকভা‌বে আমা‌দের নেতা ইদ্দিছসহ তিনজন‌কে মারধর ক‌রেন। 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাহামুদ আল ফ‌রিদ ভূঁইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নৌবাহিনীও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।