logo

যেসব এলাকায় বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

যেসব এলাকায় বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে ৩৩ কেভি বিদ্যুৎ লাইন স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো)। এই কাজের জন্য বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ ১-এর নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি উন্নয়নকাজের স্বার্থে এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে গ্রাহকদের সাময়িক যে ভোগান্তি হবে, তার জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন তিনি।

এই বিষয়ে নেসকো কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করেছে।