logo
Advertisement

লক্ষ্মীপুরে জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদল-শিবিরের হট্টগোল

এশিয়া পোস্ট নিউজ, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদল-শিবিরের হট্টগোল
লক্ষ্মীপুরে জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল। ছবি: এশিয়া পোস্ট

লক্ষ্মীপুরে জুলাই অভ্যুত্থান দিবসে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের হট্টগোলের ঘটনা ঘটেছে।

Advertisement

বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শহর শিবিরের নেতা সারোয়ার হোসেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সমালোচনা করেন। এ সময় সেখানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ জানালে উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হট্টগোলের সৃষ্টি হয়।

হট্টগোলের সময় মিলনায়তনে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মধ্যে সাময়িক উৎকণ্ঠা দেখা দেয়। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে অনুষ্ঠানটি কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে পুনরায় স্বাভাবিকভাবে চলতে থাকে।

এ বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। তবে তেমন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।