logo

রামেকে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

রামেকে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট ৪৬ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, রামেকে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ১৩৩ শিশু চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নতুন ১০ জন। এনিয়ে হাসপাতালে হাম উপসর্গ নিয়ে মোট শিশু ভর্তি রয়েছে ১৩৩ জন। জানুয়ারি থেকে চলতি মাসে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে ৪৫২ রোগী।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, রামেক হাসপাতালে ২০০ বেডের বিপরীতে এক হাজার শিশু চিকিৎসা নিচ্ছে। এটি বড় একটি চ্যালেঞ্জ। যেসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা বেশি জটিলতার শিকার হচ্ছে। শিশুদের চিকিৎসায় হাসপাতালে ১৮টি আইসিইউ, তিনটি ওয়ার্ড এবং একটি আইসোলেশান ওয়ার্ডে সংক্রমণ নির্ণয় করে চিকিৎসা দেওয়া হচ্ছে।