logo
Advertisement

মুন্সিগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ককটেল উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ
মুন্সিগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ককটেল উদ্ধার
ছবি: এশিয়া পোস্ট

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির পেছন থেকে দুটি বালতিতে রাখা বেশ কয়েকটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

Advertisement

রোববার (১৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে। উদ্ধার হওয়া ককটেলগুলো লাল স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি লাল বালতিতে রাখা ছিল।

পুলিশ জানায়, ফুলতলা এলাকার বাসিন্দা জালাল উদ্দিনের (৬৫) পরিত্যক্ত বাড়ির পেছনে ককটেল মজুদের খবর পেয়ে এসআই জাহিদুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করে জব্দ করা হয়।

উদ্ধারকৃত ককটেলগুলো মুন্সিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।