খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর এলাকায় মাছের ঘের থেকে মো. বাপ্পি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের ফ্রেশ ফুডসের পেছনে মমিনবাগ বিলের ভেতরের একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বাপ্পি আলাইপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাপ্পি এলাকায় নিয়মিত থাকতেন না। বিভিন্নস্থানে ছদ্মবেশে অবস্থান করতেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।