logo

মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা ব্যক্তির পকেট থেকে মোবাইল চুরি

মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা ব্যক্তির পকেট থেকে মোবাইল চুরি
অশঙ্কাজনক অবস্থায় রিয়াজ আমীনকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আনা হয়। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির এক কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ রিয়াজ আমীন (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মহাসড়কের ঢাকামুখী লেনের সাভার পাকিজা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ আমীন নোয়াখালী জেলার হাতিয়া থানার ফরাজি গ্রামের নুরুল করিমের ছেলে। তবে তার পেশা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পাকিজা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকার সময় নিহত ব্যক্তির পকেট থেকে একটি দামি মোবাইল ফোন নিয়ে যায় দুষ্কৃতকারীরা। তবে তার কাছে থাকা ব্যাগে টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।