Advertisement

জমি চাষের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, ঠাকুরগাঁও
জমি চাষের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জমিতে হাল চাষ করার সময় বজ্রপাতে ফজলু (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলু কাচনা হরিন্দা গ্রামের মহশিন আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের বাড়ির পাশের কৃষিজমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন ফজলু। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। কাজের মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী বলেন, কাচনা হরিন্দা গ্রামে জমি চাষ করার সময় বজ্রপাতে ফজলু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।