logo

মুন্সীগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের মামলায় জিসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বুধবার (১১ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

জানা গেছে, মঙ্গলবার ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নেন জিসান। সেখানে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি খুলে বলে।

এ সময় স্থানীয়রা জিসানকে আটক করলেও পরে তার বাবা মনির হোসেন এসে তাকে সেখান থেকে নিয়ে যান। এরপর থেকে বাবা-ছেলে দুজনই পলাতক ছিলেন।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।