লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিন উদ্দিন (৩০) নামে এক যুবককে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, বুধবার রাতে ডিবি পুলিশের একটি টিম চন্দ্রগঞ্জ উপজেলার নন্দীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মহিন উদ্দিন নন্দীগ্রামের গোলাম রহমান হাজী বাড়ির মৃত ডা. জাহাঙ্গীর আলমের (প্রকাশ খোকন) ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নন্দীগ্রামের একটি বসতঘরে অভিযান পরিচালনা করে। পরে অভিযুক্ত মহিনের দেওয়া তথ্য অনুযায়ী ঘরটি তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।



