logo

টাঙ্গাইলে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা এবং শুক্রবার (৩ এপ্রিল) ভোরে পৃথক সময়ে তারা মারা যায়। এছাড়া বর্তমানে হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ২৩ জন।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার হাতিলা গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা সোহেল রানার ৮ মাস বয়সি ছেলে সায়ফাল বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছে। শুক্রবার ভোরে মারা যাওয়া ১৩ মাস বয়সি সাফা টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, গত কয়েক দিনে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা শিশুর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আলাদা একটি ওয়ার্ডের প্রয়োজন পড়ে। সেজন্য হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার সকাল পর্যন্ত হামের ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন। এছাড়া রোগীরদের জন্য আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। আরও উন্নতি চিকিৎসাসেবা প্রদান চেষ্টা চলছে।