logo

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী তিন বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সামিউল আলিম মোল্লা সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে। 

দুর্ঘটনায় ইজিবাইকের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন— নয়ন, ইয়াসিন মোল্লা, চৈতি বেগম ও আজিম। তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক আড়পাড়া এলাকায় যাচ্ছিল। ফকিরকান্দি এলাকায় মোড় ঘোরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সামিউলের মৃত্যু হয় এবং ইজিবাইকের অন্য যাত্রীরা আহত হন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।