logo

টাঙ্গাইলে চলন্ত কাভার্ডভ্যানে আগুন

টাঙ্গাইলে চলন্ত কাভার্ডভ্যানে আগুন

টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় একটি চলন্ত কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, কাভার্ডভ্যানটি বেক্সিমকো ওষুধ কোম্পানির। আগুনে লাগার পর গাড়িটির প্রায় অর্ধেক অংশ পুড়ে যায়। চলন্ত অবস্থায় হঠাৎ করেই গাড়িটিতে আগুনের সূত্রপাত হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ধারণা করা হচ্ছে, গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের সূত্রপাত। গাড়ির অর্ধাংশ পুড়ে গেছে।