logo

কেরানীগঞ্জে ভাড়া বাসার টিনশেডের ওপর থেকে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার

কেরানীগঞ্জে ভাড়া বাসার টিনশেডের ওপর থেকে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার
টিনশেডের ওপর গ্রেনেডসদৃশ বস্তুটি দেখতে পান স্থানীয়রা। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি ভাড়া বাড়ির টিনশেডের ওপর গ্রেনেডসদৃশ একটি বস্তু পাওয়া গেছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, হাসনাবাদ হাউজিংয়ের ব্লক-এ, রোড নম্বর ৮-এ মো. সিদ্দিকুর রহমানের মালিকানাধীন একটি ভাড়া বাড়ির টিনশেডের চালের ওপর বস্তুটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভাড়াটিয়াদের নিরাপদে সরিয়ে নেয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন, বস্তুটি পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে।