logo

রূপগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রূপগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বি-বর্দাস লিমিডেট নামের একটি পোশাক কারখানায় শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে অনন্ত ১২ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। 

খবর পেয়ে পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জের মৈকুলী এলাকায় ওই কারখানার সামনে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত শ্রমিকরা সড়ক ছাড়েননি।

শ্রমিকরা জানান, তিন মাসের বেতন বকেয়া, তার মধ্যে শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে কিছুদিন ধরে কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এ বিষয়ে মালিকপক্ষ সমাধানের আশ্বাস দিলেও বকেয়া পরিশোধ করেনি। এর মধ্যে আজ শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ তা না করে কারখানা বন্ধ করে দেয়। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।

সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়া চেষ্টা করছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন।