logo
Advertisement

পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক আটক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,পিরোজপুর
পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক আটক
পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ গ্রেপ্তার রাজিব খান। ছবি: এশিয়া পোস্ট

পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ মো. রাজিব খান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

Advertisement

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে রাজিব খানকে আটক করে পুলিশ। রাজিবের বসতঘরে তল্লাশি চালিয়ে ‘Made in USA, N1101’ লেখা একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ওই যুবকের কাছে একটি পিস্তলসহ মাদক রয়েছে। এরপর আমাদের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে পিস্তল, গুলি ও মাদকসহ গ্রেপ্তার করেন। এই ঘটনার আগেও অভিযুক্তের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।