logo
Advertisement

টাঙ্গাইলে পরিত্যক্ত বাড়িতে পড়ে ছিল জবাই করা তিনটি ঘোড়া

এশিয়া পোস্ট নিউজ,টাঙ্গাইল
টাঙ্গাইলে পরিত্যক্ত বাড়িতে পড়ে ছিল জবাই করা তিনটি ঘোড়া
ছড়িয়ে ছিটিয়ে আছে জবাই করা তিনটি ঘোড়া। রোববার সকালে টাঙ্গাইল বাসাইল উপজেলার বর্ণীকিশোরী এলাকা থেকে তোলা। ছবি: এশিয়া পোস্ট

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেলেও তিনটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

Advertisement

রোববার (৩০ আগস্ট) সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে স্থানীয়রা জবাই করা ঘোড়া, ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী পরিত্যক্ত বাড়িতে রাতের বেলা ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। সাতটি ঘোড়া জবাই করে মাংস নিতে পারলেও তিনটি জবাই করা ঘোড়ার মাংস নিতে পারেনি দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা তিনটি জবাই করা ঘোড়া ও সাতটি ঘোড়ার মাথা, হাড়, চামড়া পড়ে দেখতে পান।

ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে ঘোড়া নিয়ে এসে এই নির্জন পরিত্যক্ত জায়গা জবাই করা হয়েছে। ভোর হওয়ার কারণে তিনটি জবাই করা ঘোড়ার মাংস নিতে পারেনি।

স্থানীয় বাসিন্দা মফিজ বলেন, সকালে শুনতে পাই ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেছে। তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে। আমরা কীভাবে বাজার থেকে গরুর মাংস কিনব। গরুর মাংস কিনতে মানুষ আস্থা হারিয়ে ফেলবে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, আমাদের ধারণা, রাত ১টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করে দুর্বৃত্তরা। ভোর হয়ে যাওয়ায় সাতটি ঘোড়ার মাংস নিতে পারলেও তিনটি জবাই করা অবস্থায় ফেলে যায় তারা। ধারণা করছি, অন্য কোথাও থেকে ঘোড়া নিয়ে এসে এখানে জবাই করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।