logo

একাধিকবার তেল নেওয়ার সময় ধরা, তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা

একাধিকবার তেল নেওয়ার সময় ধরা, তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একই ফিলিং স্টেশন থেকে একাধিকবার তেল নেওয়ার চেষ্টা করায় তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করেছে প্রশাসন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পৌর এলাকার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেলের অপচয় রোধ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে একই ব্যক্তি একাধিকবার তেল নেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে ওই তিনজন মোটরসাইকেল আরোহী একাধিকবার তেল নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি ধরা পড়লে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন, শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া এলাকার আসাদুজ্জামান, বকশীগঞ্জ উপজেলার মেরুরচর এলাকার হাসিবুর রহমানএবং নয়াপাড়া এলাকার সুম। তাদের মধ্যে সুমনকে তিন হাজার টাকা এবং অন্য দুজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কেউ যদি তেলের বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।