logo
Advertisement

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজময়মনসিংহ
বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহের সদর উপজেলায় বাস-সিএনজি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

বুধবার (২৭ মে) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের আলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুইজনই পুরুষ। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী যাত্রীবাহী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস সদর উপজেলার আলালপুর নামক এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিতর অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী মারা যায়। গুরুতর আহত হয় আরও একজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রিপন বলেন, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। রাতেই তাদের পরিবার মরদেহ বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।