logo

সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ আটক ১

সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ আটক ১

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে ককটেলসদৃশ বস্তু, গুলি ও মাদকসহ মো. রেজাউল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে সদর থানার আলীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক রেজাউল ইসলাম সদর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা মুসার ছেলে। 

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযানে তার কাছ থেকে পাঁচটি ককটেলসদৃশ বস্তু, পাঁচ রাউন্ড গুলি, ৯৩ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। 

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।