logo
Advertisement

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,পটুয়াখালী
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের মৃত্যু
প্রয়াত অ্যাডভোকেট আশরাফ আলী খানের স্ত্রী আলম আরা খান। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

ছেলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই মারা গেলেন মা। একদিনের ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল রোড এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলম আরা খান।

মারা যাওয়া আলম আরা খান প্রয়াত অ্যাডভোকেট আশরাফ আলী খানের স্ত্রী এবং প্রয়াত মুশফিকুর রহমান খান মামুনের মা।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোররাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মুশফিকুর রহমান খান মামুন। ছেলের আকস্মিক মৃত্যুর পর শোকে ভেঙে পড়েন তার মা আলম আরা খান। এর মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।

আলম আরা খান গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা প্রয়াত চিকিৎসক মোয়াজ্জেম হোসেন খানের চতুর্থ কন্যা ছিলেন। তার ও ছেলে মুশফিকুর রহমান খান মামুনের মৃত্যুতে আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।