logo

শেরপুর-৩ আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী

শেরপুর-৩ আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। সোমবার (২ মার্চ) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি একমাত্র প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সঙ্গে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া, সাবেক সেক্রেটারি জেনারেল মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এ নির্বাচনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ আগের বৈধ ৪ জন প্রার্থীকে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

আগামী ৯ এপ্রিল এ আসনে নির্বাচনের ভোটগ্রহণ হবে। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে জেলা নির্বাচন অফিস।