Advertisement

ভুল স্বীকার করে ফেসবুকে ক্ষমা চাইলেন সেই ছাত্রদল নেতা

এশিয়া পোস্ট নিউজ, হবিগঞ্জ
ভুল স্বীকার করে ফেসবুকে ক্ষমা চাইলেন সেই ছাত্রদল নেতা
ছাত্রদাল নেতা মো. রেদওয়ান তালুকদার। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচঙে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রেদওয়ান তালুকদার।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ব্যক্তিগতভাবে এবং হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এ ক্ষমা প্রার্থনা করেন।

ভিডিও বার্তায় রেদওয়ান তালুকদার বলেন, গত ১৩ আগস্ট বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী আপুর সঙ্গে আমরা বা আমাদের পক্ষ থেকে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি ব্যক্তিগতভাবে এবং হবিগঞ্জ বৃন্দাবন কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে আমাদের অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

তিনি আরও বলেন, আমাদের কোনো আচরণ বা কর্মকাণ্ডের কারণে একজন সরকারি কর্মকর্তার প্রতি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকলে তার জন্য আমরা দুঃখিত। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। আশা করি, আমাদের ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এর আগে গত ১৩ আগস্ট বানিয়াচং উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে। এ অভিযোগ তুলে কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি উপজেলা পরিষদ ও ইউএনও কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কার্যালয় এলাকায় হট্টগোলের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে এসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় :