logo

মাতামুহুরী নদীতে ভাসছিল মার্মা বৃদ্ধার মরদেহ

মাতামুহুরী নদীতে ভাসছিল মার্মা বৃদ্ধার মরদেহ
মাতামুহুরী নদী। ছবি : ফ্রিপিক

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদী থেকে মংচেসা মার্মা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) উপজেলার হোয়াইট পিক রিসোর্টের নিচের দিকে নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে লামা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত মংচেসা মার্মা লামা উপজেলার ১ নম্বর গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিনঝিরি পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য আবু তৈয়ব বলেন, মাতামুহুরী নদীর হোয়াইট পিক রিসোর্টের নিচের দিকে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন তাকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের সহযোগিতায় নদীপথে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, মাতামুহুরী নদীতে একটি মরদেহ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট