সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।
সোমবার (২৭ জুলাই) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংশোধনী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত কমিটিতে আলহাজ সোলাইমান কবীরকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট এস এম আশেক এলাহী মুন্নাকে সদস্যসচিব করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে আলহাজ জি এম মাসুদুল আলমকে জ্যেষ্ঠ (সিনিয়র) যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এতে যুগ্ম আহ্বায়ক পদে ৯ জন, সম্মানিত সদস্য পদে ২ জন এবং সাধারণ সদস্য পদে ১৮ জনকে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
এদিকে নতুন কমিটি অনুমোদনের খবরে শ্যামনগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
.png)





