কৃষকবেশে আসামি ধরলেন পুলিশ সদস্য

কৃষকের ছদ্মবেশ ধরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ।
শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে পাশের নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলিজমি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাচোল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেন কৃষকের বেশ ধরে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে এই অভিযান চালান।
গ্রেপ্তারকৃত আসামির নাম সুশীল। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাজবাড়ী হাট টাওয়ার পাড়া এলাকার মৃত শুকান্তের ছেলে।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত সুশীলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা না দিলে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হতো। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদ পেয়ে পুলিশ জানতে পারে, সুশীল নিয়ামতপুরের রাওতা গ্রামের মাঠে কাজ করছেন। খবর পেয়ে এএসআই ফরহাদ হোসেন সাধারণ কৃষকের রূপ ধরে মাঠে নামেন এবং কৌশলে তাকে গ্রেপ্তার করেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
.png)






-a6e156.jpg)