logo
Advertisement

উল্টে গেল কাভার্ড ভ্যান, চার ঘণ্টা আটকা চালক, অতঃপর…

এশিয়া পোস্ট নিউজ,ফেনী
উল্টে গেল কাভার্ড ভ্যান, চার ঘণ্টা আটকা চালক, অতঃপর…
দুর্ঘটনায় উল্টে সড়কের পাশে পড়ে যায় কাভার্ড ভ্যান। বৃহস্পতিবা সকালে ফেনীর ফাজিলপুর এলাকায়। ছবি: এশিয়া পোস্ট

ফেনীর ফাজিলপুরে উল্টে যাওয়া কাভার্ড ভ্যানের ভেতর চার ঘণ্টা আটকে থাকার পর চালক মো. শামীমকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খাইয়ারা সংলগ্ন জেনিথ পাম্পের বিপরীত এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

উদ্ধার হওয়া চালক মো. শামীমের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়, তাঁর বাবার নাম ইদ্রিস আকন।

পুলিশ জানায়, চট্টগ্রাম বন্দর থেকে রহিম ইন্ডাস্ট্রির স্ক্র্যাপ ও লোহার মালামাল নিয়ে ঢাকার কাঁচপুরের উদ্দেশে যাচ্ছিল কাভার্ড ভ্যানটি। ফাজিলপুরের খাইয়ারা এলাকায় কটি যাত্রীবাহী বাসের চাপে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর চালকের সহকারী বের হতে পারলেও চালক শামীম আটকে যান। টহল দেওয়ার সময় ফাজিলপুর হাইওয়ে পুলিশ দুর্ঘটনার শিকার গাড়িটি দেখতে পেয়ে এগিয়ে যায়। চালকের আকুতি ও চিৎকার শুনতে পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেয় পুলিশ।

টহলে থাকা ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম. এ. ইমরান হোসেন বলেন, সকালে টহলরত অবস্থায় সড়কের পাশে একটি গাড়ি উল্টে থাকতে দেখি। সামনে এগিয়ে গিয়ে ট্রাকের ভেতর চালককে চিৎকার করতে দেখি। তার অবস্থা বেগতিক বুঝতে পেরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই।

ফায়ার সার্ভিস জানায়, সংবাদ পেয়ে ফেনী সদর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ হারুন পাশার নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ভারী লোহার মালামাল ও দুমড়েমুচড়ে যাওয়ার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হয়। চার ঘণ্টার যথ টানা প্রচেষ্টায় চালককে নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

ফেনী সদর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ হারুন পাশা জানান, গাড়িতে প্রচুর স্ক্র্যাপ ও ভারী লোহার মালামাল থাকায় উদ্ধার কার্যক্রম সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে। এতে প্রায় ২১ টন মালামাল ছিল। তবে চালককে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।

বিষয় :