logo
Advertisement

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে আটক ৬

এশিয়া পোস্ট নিউজ, গোপালগঞ্জ
গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে আটক ৬
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। ছবি: এশিয়া পোস্ট

গোপালগঞ্জ সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাজুনিয়া মনা মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

Advertisement

আটকরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের ঠান্ডা মোল্লার ছেলে রাতুল মোল্লা, আহমেদ শেখের ছেলে মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, চর সোনাকুড় এলাকার শারাফত শেখের ছেলে মেহেদী হাসান, রমজান আলীর ছেলে হৃদয় খান এবং মাঝিগাতী গ্রামের জাকির শেখের ছেলে রিশাদ শেখ।

পুলিশ জানায়, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল বের করেন। মিছিল থেকে ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীদের কয়েকজন পালিয়ে যান। এ সময় ছয়জনকে আটক করে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।