রংপুরে সাত বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে শ্রমিক গ্রেপ্তার
এশিয়া পোস্ট নিউজ, রংপুর

রংপুর মহানগরীর মাহিগঞ্জ কলাবাড়ি এলাকায় সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বদিউজ জামান নামে এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সোমবার রাতে নগরীর মাহিগঞ্জের কলাবাড়ি এলাকায় চিপসের প্যাকেট কিনে দিয়ে পাটখেতে নিয়ে যায় অভিযুক্ত বদিউজ্জামান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টার সময় লোকজন দেখে পালিয়ে যান বদিউজ্জামান। ভুক্তভোগী শিশুর অভিভাবকের মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ কমিশনার আরও জানান, অভিযুক্ত বদিউজজামান ঢাকায় থাকেন। মাঝে-মধ্যে রংপুরে আসেন। তিনি একাধিক বিয়ে করেছেন।
আবদুল মাবুদ জানান, বদিউজ্জামানকে বর্তমানে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
