Advertisement

এশিয়া পোস্টের সাংবাদিক আজাদ হোসেনের বাবার মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্টের সাংবাদিক আজাদ হোসেনের বাবার মৃত্যু
আব্দুল মজিদ। ছবি: সংগৃহীত

মাল্টিমিডিয়া ও অনলাইন গণমাধ্যম এশিয়া পোস্টের সাংবাদিক আজাদ হোসেনের বাবা আব্দুল মজিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Advertisement

বুধবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে বগুড়ার সোনাতলা থানার কাবিলপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। স্ট্রোকের পর কয়েক বছর ধরে তিনি বিছানায় শয্যাশয়ী ছিলেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টায় জানাজা শেষে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আব্দুল মজিদ স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার ছোট ছেলে আজাদ হোসেন এশিয়া পোস্টের সিনিয়র সাব-এডিটর পদে কর্মরত।

আব্দুল মজিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক পলাশ মাহমুদসহ পুরো এশিয়া পোস্ট পরিবার।