logo

চাঁদপুরে সাতসকালে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর

চাঁদপুরে সাতসকালে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর
দুর্ঘটনার শিকার অটোরিকশা। শনিবার সকালে চাঁদপুরের মতলব-গৌরীপুর সড়কে। ছবি: এশিয়া পোস্ট

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পেন্নাই সড়কে জৈনপুর পরিবহনের বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে মতলব-গৌরীপুর সড়কের নাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আক্তার উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী। আহতরা হলেন, সাদিয়ার শ্বাশুড়ি খোরশেদা বেগম, দেবর মো. জিলানী ও ননদ পারভীন এবং অটোরিকশা চালক নায়েরগাঁও এলাকার রোমান হোসেন।

স্থানীয়রা জানান, ঢাকাগামী জৈনপুর পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সাদিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সেখান থেকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় পর বিক্ষুব্ধ জনতা বাস চালককে আটক করেন। পুলিশ বাস চালক ও বাসটি থানায় নিয়ে গেছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। বাস চালককে আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।