logo

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ শ্রমিকদের

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ শ্রমিকদের
পোশাক শ্রমিকদের লিংক রোড অবরোধ। ছবি: দ্যা ডেইলি স্টার

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছেন।

আজ সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন শ্রমিকরা। পরে ১২টার দিকে তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিক সংগঠনের এক নেতা বলেন, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিয়েছেন। তারা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়ক অবরোধ করেছেন।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আমরা অবরোধের খবর পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে গেছে পুলিশ। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।