logo

রাস্তায় পড়ে ছিল কিশোরীর গলাকাটা মরদেহ

রাস্তায় পড়ে ছিল কিশোরীর গলাকাটা মরদেহ

বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত রিয়া মনি (১৫) ওই এলাকার আজিম শেখ ও হনুফা বেগমের মেয়ে। সে নানি হালিমা বেগমের কাছে থাকতো। বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে এলাকাবাসী রাস্তার ওপর একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

শরণখোলা থানার ওসি সামিনুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।