logo

জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে কেক ফ্যাক্টরির জেনারেটরের ফিতায় ওড়না আটকে শিরিনা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার বনবিভাগ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিরিনা খাতুন ওই এলাকার রমজান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিরিনা খাতুন ওই এলাকার একটি কেক ফ্যাক্টরি থেকে কয়েকজন শিক্ষার্থীর জন্য টিফিন নিয়ে যেতেন। সোমবার দুপুরে তিনি টিফিন নিতে ফ্যাক্টরির ভেতরে ঢোকেন। এ সময় ফ্যাক্টরির জেনারেটরের ঘূর্ণায়মান ফিতায় অসাবধনতাবশত তার ওড়না আটকে গেলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা ফ্যাক্টরির মালিক ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।