logo
Advertisement

টাঙ্গাইল জেলা প্রশাসনের ‘জব ফেয়ার’, নিয়োগ পেলেন ৪৪৬ জন

এশিয়া পোস্ট নিউজ,টাঙ্গাইল
টাঙ্গাইল জেলা প্রশাসনের ‘জব ফেয়ার’, নিয়োগ পেলেন ৪৪৬ জন
ফিতা কেটে ‘জব ফেয়ার-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। ছবি : এশিয়া পোস্ট

বেকারত্ব হ্রাস ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক এই মেলার উদ্বোধন করেন। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

এবারের জব ফেয়ারে অনলাইন ও অফলাইন মিলিয়ে সর্বমোট ১১,৪২৭ জন চাকরিপ্রার্থী নিবন্ধিত হন। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ৪৪৬ জনকে তাৎক্ষণিক নিয়োগ দেওয়া হয়।

এ ছাড়া বাছাই করা আরও ১,৫৮১ প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে। এর মাধ্যমে এই জব ফেয়ার থেকে সর্বমোট ২,০২৭ জনের কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে।

আয়োজকরা জানান, যেসব প্রার্থী এবার সুযোগ পাননি, তাদের জমা দেওয়া সিভি প্রতিষ্ঠানগুলো সংরক্ষণ করবে। ভবিষ্যতে নতুন জনবল নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিষয় :