বগুড়ার কবি জয়ন্ত কুমার দেব আর নেই

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ার কবি জয়ন্ত কুমার দেব আর নেই
জয়ন্ত কুমার দেব। ছবি: সংগৃহীত

বগুড়া শহরেরর চেলোপাড়ার বাসিন্দা কবি, সম্পাদক ও সংগঠক জয়ন্ত কুমার দেব মারা গেছেন। ভারতের কলকাতার একটি হাসপাতালে রোববার (২১ জুন) বেলা ৩টা ৫ মিনিটে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

Advertisement

চাকরি জীবনে জয়ন্ত কুমার দেব বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) হিসেবে দায়িত্ব পালন করে অবসর নেন।

জয়ন্ত কুমার দেব চাকরির পাশাপাশি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন। তিনি পাঠকপণ্যপাঠশালার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনে কাজ করেছেন।

জয়ন্ত কুমার দেব ছয়টি কবিতার বই প্রকাশ করেছেন। লিটিল ম্যাগ দ্যুাতি সম্পাদনা করেছেন নিয়মিত। কবিতার পাশাপাশি তিনি কথা সাহিত্য ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরের খবর, দৈনিক আলো প্রতিদিন ও দৈনিক উত্তরের দর্পণ পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শব্দ কথন সাহিত্য আসর, জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখা, বগুড়া লেখক চক্রসহ একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

জয়ন্ত কুমার দেবের মৃত্যুতে বগুড়া শব্দকথন সাহিত্য আসর, জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখা, সংশপ্তক থিয়েটার, প্রকাশ শৈলীসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

বিষয় :বগুড়া