Advertisement

মুরগি বিক্রি করতে গিয়ে নিখোঁজ, একদিন পর মিলল শিক্ষার্থীর লাশ

এশিয়া পোস্ট নিউজ, টাঙ্গাইল
মুরগি বিক্রি করতে গিয়ে নিখোঁজ, একদিন পর মিলল শিক্ষার্থীর লাশ
নিহত জিহাদ হোসেন আসিফ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন আসিফ (১৮) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে সদর উপজেলার টাঙ্গাইল-কালামপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

নিহত আসিফ টাঙ্গাইল সদরের চর পাতুলী কচুয়াডাঙ্গা এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি হাজী আবুল হোসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে মুরগি বিক্রির উদ্দেশ্যে পুটিয়াজানি হাটে যান আসিফ। সেখানে পৌঁছানোর পর চাচাতো ভাই তামিমকে একটি কাজের কথা বলে চলে যান তিনি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন এবং রাত ৮টা পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে স্বজনেরা দ্রুত থানায় যোগাযোগ করেন।

পরদিন শনিবার সকাল সাড় ৭টার দিকে গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবার পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আসিফ গতকাল শুক্রবার থেকেই নিখোঁজ ছিলেন। ময়নাতদন্তের প্রস্তুতিসহ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় :