logo
Advertisement

হাটহাজারীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

এশিয়া পোস্ট নিউজ,চট্টগ্রাম
হাটহাজারীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২
অস্ত্রসহ আটক জামাল হোসেন ও মো. কবির। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রামের হাটহাজারীতে এক অভিযানে অস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন মির্জাপুর ২ নম্বর ওয়ার্ডের জামাল মিস্ত্রির বাড়ির মৃত মো. চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪৪) এবং একই এলাকার বরিশাল কলোনির মালেক ড্রাইভারের বাড়ির মৃত আবদুল মালেকের ছেলে মো. কবির।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মির্জাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে অস্ত্র তৈরির সময় সরঞ্জামসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য সরঞ্জামের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় হাটহাজারী থানায় অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।