logo

সিলেটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

সিলেটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক
ধর্ষণের ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে। ছবি: এশিয়া পোস্ট

সিলেটে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে। সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টার দিকে পুলিশ দুই যুবককে আটক করে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব। তিনি বলেন, ধর্ষণের অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।