logo

মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ

মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় পোশাক শ্রমিকরা ছত্রভঙ্গ। ছবি: এশিয়া পোস্ট

সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টার সময় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান।

​

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এসময় আশপাশের কারখানাগুলো সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

​প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা হঠাৎ করেই সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে শুরু করেন। এসময় তারা মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। এতে ওই এলাকায় যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন ও শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে শ্রমিকরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে আশপাশের গলিতে চলে যান।

​

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার পর পরই উলাইল বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।