logo

জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। তার নাম ইসমোতারা (৩৫)। তিনি জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের বাসিন্দা।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খাড়িতা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নিহত গৃহবধূ ইসমোতারা ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

ক্ষেতলাল থানার ওসি নুর আলম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।