Advertisement

কসবায় বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা

এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
কসবায় বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা
এলাকায় পুলিশ মোতায়েন। ছবি: এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একই স্থান ও সময়ে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘোষণা কেন্দ্র করে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার কুটি দক্ষিণ বাজার ও এর আশপাশ এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুটি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের ব্যানারে একই স্থানে পৃথক দুটি কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল। এক পক্ষ কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মুশফিকুর রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালির আয়োজন করে।

বিএনপির আরেকটি পক্ষ কুটি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মাহবুবুল ইসলাম শাহীনকে সংবর্ধনা দেওয়ার কর্মসূচি ঘোষণা করে। ওই অনুষ্ঠানে কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন খান প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। একইসঙ্গে কুটি দক্ষিণ বাজার ও আশপাশ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনো পক্ষই তাদের কর্মসূচি পালন করতে পারেনি।