বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সৌদি প্রবাসীর
এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নসিমনের চাপায় মো. সুজন মোল্লা (৪০) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ছোটখাঁ বাজার-সংলগ্ন কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন মোল্লা উপজেলার উত্তর রাজাপুর এলাকার বাসিন্দা হানিফ মোল্লার বড় ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় তিন মাস আগে দেশে ফিরে তিনি গাছের ব্যবসা শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গাছ বিক্রি শেষে নিজের নসিমনে করে বাড়ি ফিরছিলেন সুজন মোল্লা। পথে ছোটখাঁ বাজার-সংলগ্ন কালভার্ট এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনের নিচে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)

