logo
Advertisement

নারীর সঙ্গে ভিডিও ভাইরাল, লাপাত্তা ওলামা দলের সাবেক নেতা

এশিয়া পোস্ট নিউজ,কুমিল্লা
নারীর সঙ্গে ভিডিও ভাইরাল, লাপাত্তা ওলামা দলের সাবেক নেতা
মাওলানা জাকির হোসেন। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লায় এক নারীসহ দক্ষিণ জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেনকে স্থানীয় বাসিন্দারা আটকে রেখে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Advertisement

রোববার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে নগরীর ইপিজেড রোডের ঢুলিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, রাতে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতিতে এক নারীকে নিয়ে বাসায় প্রবেশ করেন মাওলানা জাকির হোসেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে প্রতিবেশীরা গিয়ে তাদের ঘরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রতিবেশীদের প্রশ্নের জবাবে ওই নারী ‘ব্যক্তিগত কাজে’ এসেছেন বলে দাবি করছেন মাওলানা জাকির। স্থানীয় অনেকের দাবি, এ সময় তল্লাশি চালিয়ে অনৈতিক কাজে ব্যবহৃত কিছু সামগ্রীও উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকে জাকির হোসেন এলাকা ছেড়েছেন বলে স্থানীয়রা জানালেও বর্তমানে তিনি কোথায় আছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

যোগাযোগ করা হলে মাওলানা জাকির হোসেন বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে, সেটি ভালো করে দেখলেই সত্যতা বোঝা যাবে।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, থানায় এ বিষয়ে কেউ কোনো অভিযোগ জানায়নি। ঘটনাটি নগরীর ভেতরের এলাকায় ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয় :