জামালপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সড়ক অবরোধ এলাকাবাসীর

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
জামালপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সড়ক অবরোধ এলাকাবাসীর
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জামালপুরের শরিফপুর এলাকার লোকজন। ছবি: এশিয়া পোস্ট

টানা লোডশেডিং ও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জামালপুরের শরিফপুর এলাকার লোকজন।

Advertisement

সোমবার (২৯ জুন) রাত ৮টায় শরিফপুর বাজারসংলগ্ন মহাসড়কে অবস্থান নেন ক্ষুব্ধ বাসিন্দারা। এ সময় তারা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

রাত পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এখন পর্যন্ত প্রশাসনের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি।

বিষয় :জামালপুর