logo

৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরলেন টেকনাফের ৬ কৃষক

৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরলেন টেকনাফের ৬ কৃষক

কক্সবাজারের টেকনাফে অপহরণের দুই দিন পর ৬ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে অবশেষে ছাড়া পেয়েছেন অপহৃত ছয় কৃষক।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ রুদ্র এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত মঙ্গলবার মিনা বাজার পাহাড়ি এলাকা থেকে ৬ কৃষককে অপহরণ করা হয়।

মুক্তিপণ দিয়ে ফিরে আসা কৃষকরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার বাসিন্দা সোলতান ফকিরের ছেলে মো. জমির (৬২), এজাহার হোসেনের ছেলে মো. আলম (১৮), শামশুল আলমের ছেলে জাহেদ হোসেন ওরফে মুন্না (৩০), রবিউল আলমের ছেলে মো. শফিউল আলম (১৩) এবং একই ইউনিয়নের কম্বনিয়া পাড়া আশ্রয়কেন্দ্র এলাকার মোজাহার মিয়া (৫০) ও তার ছেলে মোস্তাক (১২)।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ রুদ্র বলেন, মঙ্গলবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার পাহাড়ি এলাকা থেকে ৬ কৃষককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর থেকে তাদের উদ্ধারে পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি বৃহস্পতিবার রাত ৮টায় অপহৃত ৬ কৃষক ঘরে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন। প্রত্যেকে এক লাখ টাকা করে মোট  ৬ লাখ টাকা দিয়ে মুক্তি পেয়েছেন।